৬৮
মীর সাজু, চরফ্যাশন প্রতিনিধি: ১৫ ই সেপ্টেম্বর রাত ৯ টার সময় মডেল মসজিদের দোতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ইয়ামিন (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ইয়ামিন উত্তর মাদ্রাজ ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাবশত বা অসাবধানতাবশত মডেল মসজিদের দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায় ইয়ামিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান, এখনো নিশ্চিত করে বলা যায় না যে কিভাবে তার মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে জানা যাবে। কিভাবে তার মৃত্যু হয়েছে।
