মো.নূর আলম ভূইয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায়বিদেশী পিস্তল ও ম্যাগজিন ও বিপুল পরিমানে মাদক সহ ৫৪৬ জন কে গ্রেফতার হয়েছে। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৬১ টি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন আজ সকাল ১১ টার দিকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৮৬ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৪৯ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ESkuf (ফেন্সিডিল), ১ টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১ টি ওয়াকিটকি, ১ হাতকড়া, ২ টি ডিবির জ্যাকেট, ১ টি অটোরিক্সা, ৩ টি মোটরসাইকেল, ১৪ টি মোবাইলফোন, ২ টি গুলির খোসা, ১ টি ফয়েল পেপার, ১৩৩০০ টাকা ও তিনজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
