বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা নকল বৈদ্যুতিক তার তৈরীর মাালামাল আটক : ২ লাখ টাকা জরিমানা করেছে এসআরবির ভ্রাম্যমাণ আদালত

নকল বৈদ্যুতিক তার তৈরীর মাালামাল আটক : ২ লাখ টাকা জরিমানা করেছে এসআরবির ভ্রাম্যমাণ আদালত

সো.নূর আলম ভূইয়া : রাজধানীর কেরানীগঞ্জে নকল বৈদ্যুতিক তার তৈরীর মাালামাল জব্দ করা সহ এক ব্যাসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে এসআরবির (র‌্যাবের) ভ্রাম্যমাণ আদালত। এসআরবির নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসআরবির সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বৃহস্প্রতিবার সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এসআরবি সদর দপ্তর এর নেতৃত্বে ও এসআরবি-১০ সদর কোম্পানি এর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় একটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে নকল এআরবি ক্যাবলস ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার জব্দ করত করা হয় এবং মোঃ মানিক (৩৬) নামে একজন ব্যবসায়ী’কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এরআরবি আরও জানায়, নকল এআরবি ক্যাবলস ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তারের ক্ষেত্রে এসআরবির সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নকল বৈদ্যুতিক পণ্য উৎপাদনের বিরুদ্ধে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা