১৫
রূপগঞ্জ থেকে মাসুদ করিম : রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার জিয়াও জু ব্যাটারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি কারখানার সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকালে ব্যাটারী কারখানার পার্শ্বে পরিত্যক্ত জমিতে সকালে এ লাশটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জয় মন্ডল জানান, সকালে জিয়াও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে সড়কের পাশে খোলা জায়গায় এ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
তিনি জানান মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
