শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি

জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি

মাগুরা থেকে আল এমরান : মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় দীর্ঘ কারাবাসের পর তিনি জামিন পান। জামিন পাওয়ার পর কারাফটক থেকে বের হলে পুলিশ তাকে আবারও আটক করে। এর আগেও বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তাকে জেলগেট থেকে একাধিকবার গ্রেপ্তার করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে তাকে প্রথম দফায় আটক করা হয়েছিল।

পরবর্তীতে কারাবন্দি থাকা অবস্থাতেই তিনি বৈধপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া চালালেও বিভিন্ন আইনি প্রক্রিয়ায় তার মনোনয়ন বাতিল হয়। সে সময় থেকেই তিনি মূলত বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা