মো.নূর আলম ভূইয়া : রাজধানীর ডেমরায় প্রায় ২ শত পিছ ইয়াবাসহ মোঃ রায়হান নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্প্রতিবার দিবাগত রাত ৮ টার দিকে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১০ এর একটি টিম।
এ বিষয়ে শুক্রবার (১৮ – সেপ্টম্বর) দূপুরে একটি মাদক আইনে মামলায় ওই মাদক কারবারীকে ডেমরা থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতার মোঃ রায়হান (২৮) ডেমরা থানার ৬৮ নম্বর ওয়ার্ডের বড়ভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
এসআরবি (র্যাব) সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন বড়ভাঙ্গা এলাকায় অভিযান পচোলনা করে মো.রায়হান নামের এক মাদক কারবারী কে গ্রেফতার করা হয় এ সময়ে তার কাছ থেকে ১৯৫ পিছ ইয়াবা টেবলেট নগদ টাক একটি একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে শুক্রবার তাকে সংস্লিষ্ট তানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ তাইফুর রহমান মির্জা ঘটনানার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকআইনে একাধিক মামলার আসামী। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আটকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করে আদালত পাঠানো গেয়েছে।
