বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে স্কুলের সামনে ১৬ হাতবোমাসহ দুই যুবক আটক

কেরানীগঞ্জে স্কুলের সামনে ১৬ হাতবোমাসহ দুই যুবক আটক

​মোঃমাহাবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একটি বিদ্যালয়ের সামনের এলাকা থেকে ১৬টি হাতবোমাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত দুজনই কেরানীগঞ্জ উপজেলার সিরাজনগর এলাকার বাসিন্দা।
​
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদ্যালয়ের সামনে থেকে হাতবোমাসহ ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
​বিদ্যালয়ের মতো জনবহুল ও স্পর্শকাতর স্থানে বিপুল সংখ্যক হাতবোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা