সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’সন্ত্রাস দমনে’র অভিযানে যুবলীগ সহ-সভাপতি সহ ‘মাদক নির্মূলে’ পাঁচ কেজি গাঁজা, কুড়ি বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার সহ মাদক ব্যবসায়ী, গ্রেপ্তারি পরোয়ানা, চুরি-ডাকাতির প্রস্তুতি, মাদক সেবী-সন্ত্রাস বিরোধী-১৬ আসামি’কে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।
আজ শুক্রবার (১৮সেপ্টেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি কন্ট্রোল করতে চৌকস পুলিশ অফিসার, সহযোগী পুলিশ সদস্যদের একাধিক টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারীক অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে,নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে-মাদকসেবী- মোঃ শাকিল হোসেন (২৬), মোঃ মেহেদী হাসান (২৬), মোঃ সাব্বির (২৬), মোঃ ফাইম (২৩), সানি মোল্লা (২২), ও মোঃ আতিকুর রহমান (২৫)।
মাদক মামলায়- মাদকের গডফাদার মোঃ কামাল(৫০) ও মোসাঃ চামেলী বেগম নামে মাদকসম্রাজ্ঞী।
চোরাই মাল উদ্ধার মামলায়- ওসমান ও তারেক রহমান।
সন্ত্রাস বিরোধী মামলায়- উপজেলার সাদিপুর ইউপির ২ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নায়াগাঁও গ্রামের স্বপন পালের ছেলে সনজিৎ পাল(৫৩)।
ডাকাতি প্রস্তুতি মাললা-জেলার রুপগঞ্জ উপজেলার দিঘীবরাব গ্রামের শাহ আলমের ছেলে এ-পি কাঁচপুর উত্তরপাড়া এলাকার আল আমিন(২৪)।
গ্রেপ্তাতরি পরোয়ানা- সামসুদ্দিন (৬৫), আলমগীর(৩৫), আহম্মদ হোসেন(৪৭) ও মোঃ বাছেদ(৪৭)কে’গ্রেপ্তাতর পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
