শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে সন্ত্রাসিদের বিরুদ্ধে ওসির লড়াইয়ে অপহরণসহ গ্রেপ্তার ১১ আসামি

সোনারগাঁওয়ে সন্ত্রাসিদের বিরুদ্ধে ওসির লড়াইয়ে অপহরণসহ গ্রেপ্তার ১১ আসামি

সোনারগাঁও থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ সন্ত্রাসি’দের বিরুদ্ধে লড়াইয়ে, অপহরণকারি, গ্রেপ্তারি পরোয়ানা,সন্ত্রাস বিরোধী, মাদকসেবী ও ফৌজদারী কার্যবিধি সহ-১১ আসামি’কে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে’ জিরো টলারেন্সে, সন্ত্রাস দমনে’ আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে, চৌকস পুলিশ সদস্যদে’র নিয়ে ওসি’মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ সন্ত্রাসীদে’র আতঙ্ক মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসেবী- মোঃ আলমগীর (৩০)।
অপহরনকারি- উপজেলার পরমেশ্বরদী গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন(৪৫)।
সন্ত্রাস বিরোধী- উপজেলার বটের কান্দি গ্রামের মো.দায়েনের ছেলে মোঃ শওকত আলী প্রধান (৪৫)।
ফৌজদারী কার্যবিধি- জুম্মন মোল্লা(৪০)।

গ্রেপ্তারি পরোয়ানা- রাতুল হাসান (২৩), মোঃ মামুন, মোঃ আতাউর রহমান ওরফে আতু, তুহিন (২৪), মোসাঃ নিহাদ , মোঃ মাসুম(৩১), মোঃ শাহিন (৩৬)কে’ গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা