রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুক আহমেদ রহিমকে সংবর্ধনা

অবসরপ্রাপ্ত শিক্ষক ফারুক আহমেদ রহিমকে সংবর্ধনা

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী জাগরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদ রহিমকে সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ২০০৬ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০০৬ সেশনের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা শিক্ষাজীবনে শিক্ষক ফারুক আহমেদ রহিমের অবদান ও দিকনির্দেশনার কথা স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।সংবর্ধিত শিক্ষক ফারুক আহমেদ রহিম তাঁর সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের জীবনে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০০৬ সেশনের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সপ্রবাসী মোহাম্মদ আলী হোসেন, সংবাদকর্মী মোহাম্মদ রিয়াজ উদ্দিন তালুকদার, মুজিবুর রহমান মঞ্জু, মো. খছরু, আব্দুল কাদির, সালেক মিয়া, সাহেদ মিয়া, বাবেল আহমেদ, ফিরুজ আলী, সাহেদ আহমেদ, হেলাল মিয়া, মো. রায়হান ও আবদুর নুর সহ সাবেক শিক্ষার্থীরা।

স্মৃতিচারণ, ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা