শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশার নীতপুর সীমান্তে ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ

পোরশার নীতপুর সীমান্তে ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা