রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৫

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৫

কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ৪৫ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে তিনজন, পেনাল কোডের ২৯০ ধারায় ২১ জন, ধর্তব্য অপরাধে ১৭ জন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং নিয়মিত মামলায় একজন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ব্যক্তি হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়ক এলাকার দীপক দাস (৪৮)। তিনি মৃত সুকুমার দাশ প্রকাশ সাগর দাশ ও দীপালী বালা দাসের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন—টেকনাফের মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মোহাম্মদ রফিক (২৮), নীলার রঙ্গীখালী লামারপাড়ার রিদুয়ান (২১) এবং কক্সবাজার পৌরসভার বাসিন্নাপাড়ার মো. বেলাল হোসেন (৩৫)।
পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার ২১ জন হলেন—কক্সবাজারের ঘোনারপাড়ার মো. তারেক (৩১), রামুর আমতলী পাড়ার রাজু চন্দ্র পাল (২৯), চট্টগ্রামের সাতকানিয়ার মো. রাসেল (২০), গাজীপুরের কাশেমপুরের মো. শাহ আলম (২৯), জামালপুরের সরিষাবাড়ীর মো. মুরাদ হোসেন (২২), চট্টগ্রামের সাতকানিয়ার মো. আরাফাতুর রহমান (১৯), মহেশখালীর শাপলাপুরের সাদ্দাম হোসেন (৩৫), চট্টগ্রামের বাঁশখালীর মো. আজগর (৩৭), ঈদগাঁওয়ের ইসলামপুরের মো. মোজাহের আহম্মেদ (৪২), চট্টগ্রামের চন্দনাইশের মো. রাসেল (২৫), কিশোরগঞ্জের ভৈরবের শ্রাবন আহম্মেদ (২০), গাজীপুরের জয়দেবপুরের বুলবুল আহম্মদ (৪৫), নরসিংদীর রায়পুরের মোহাম্মদ নাইম (২৪), কক্সবাজারের খুরুশকুলের মিনুয়ারা আক্তার মিম (১৯), উখিয়ার বটতলীর আরেফা (৪০) এবং কক্সবাজারের কলাতলী এলাকার মলনী (২০), শিখা (১৯), সাদিয়া মিম (১৯), সীমা (১৮), আরোশী (২১) ও রিনা (১৯)।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১৭ জন হলেন—মহেশখালীর শাপলাপুরের বাসিন্দা বর্তমানে কক্সবাজার সদর এলাকায় ভাড়াটিয়া আশরাফ উদ্দিন (২১), কক্সবাজারের বাহারছড়ার সাইফুল ইসলাম (১৮), টেকনাফের মুছনি নয়াপাড়ার আইয়ুব আলী (২৫), মো. জসিম উদ্দিন (২৪), মোহাম্মদ হাসান (২৭), আজিজুল হক (২৭), মোহাম্মদ রবি আলম রবিন (১৯) ও মোহাম্মদ জাহাঙ্গীর (২০), টেকনাফের হ্নীলার আল মামুন (২২), চকরিয়ার পালাকাটার নুরুন নবী (১৮), রাঙ্গামাটির কাউখালীর সাউপিই মার্মা (২৬) ও অংসাইং মার্মা (২০), কক্সবাজার সদরের মংচি রাখাইন (৪২), মহেশখালীর হোয়ানকের রিয়াজুল করিম (৩০), চকরিয়ার ডুলাহাজারার সাইদুল ইসলাম (১৯), বান্দরবান সদরের চাথুওয়াই মার্মা (২০) এবং কক্সবাজার সদরের ভারুয়াখালীর মো. জুনাইদ (২৭)।

এ ছাড়া ওয়ারেন্টভুক্ত মামলায় কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়ার রফিকুল ইসলাম এবং খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের আবছার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামের রাউজানের পশ্চিম গহিরা এলাকার জাহেদুল ইসলাম (২৮)-কে। তিনি জাফর ও নুর নাহারের ছেলে।

পুলিশের দাবি, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা