জলঢাকা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ (১৯) ও তাঁর স্ত্রী মনি রানী (১৯) নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্ব”র ছেলে। স্ত্রী মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।
জলঢাকা থানা তথ্য সূত্রে পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী মোটরসাইকেলযোগে ডোমার থেকে কালীগঞ্জের দিকে রওনা হন। পথে খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
