রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ খেলা বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনের উদ্দ্যোগে গাইবান্ধায় ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনের উদ্দ্যোগে গাইবান্ধায় ফুটবল টুর্নামেন্ট

গাইবান্ধা থেকে মিলন খন্দকার : তৃনমুল থেকে বিশ্বমঞ্চে, উড়বে লাল সবুজের পতাকা,খেলবে বাংলাদেশ ২০৩৪ এই স্লোগানকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ গ্রহন করে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ টুর্নামেন্টে ২-০ গোলে বিজয়ী হয় জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান কাউছার (শুভ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন বাবলু, আরও উপস্থিত ছিলেন,তাজুল ইসলাম, সৈয়দা আকতার,রবিউল ইসলাম রাজু,শহিদুল ইসলাম খোকন সহ আরও অনেকে।

আয়োজক ফরিদ আহমেদ সোহেল জানান, জাতীয় পর্যায়ে ভালো খেলোয়ার তৈরী করতে আমি এই উদ্দ্যোগ নিয়েছি। গাইবান্ধা জেলা সহ দেশের ৬৪ জেলায় এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করার চিন্তা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা