সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কাশবন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে বালুভর্তি বাল্কহেড শক্তিশালী ইঞ্জিনের পাখার পানির চক্করে তলিয়ে যায়। ডুবে যাওয়া তিন স্কুলছাত্র থেকে দুই যমজ ভাইকে ফায়ার সার্ভিসেস টিম চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পরবর্তী সময়ে উপজেলার ভার্টিবন্দর এলাকায় মোগরাপাড়া সরকারি স্কুলে পড়ুয়া মেঘনা তীরবর্তী কাশঁবনে চার কিশোর বন্ধু মিলে ঘুরতে গিয়ে নদীর পানিতে গোসলে নেমে ভাল্কহেটের দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জান যায়, উপজেলার মোগরাপাড়া সরকারি স্কুলের কিশোর ছাত্র বাড়ি মজলিস গ্রামের ফারুক আহমেদের ছেলে আসিন (১৫)আরেফিন (১৫) নামে যমজ দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। বন্ধুদের সাথে থাকা একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আবির নিখোঁজ রয়েছে।
