প্রতিনিধি (কুতুবদিযা- কক্সবাজার) : ১২ নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে একদিনে ৩ শিশুর সলিল সমাধি ঘটেছে। গত বুধবার (১১ নভেম্বর) উত্তর ধুরুং ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশু মৃতূর ঘটানাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানাযায়, বুধবার বিকালে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ার নেজাম উদ্দিনের শিশু কন্যা আলিফা (৮) ও খোকনের মেয়ে রাইসামনি (৪) পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর পুকুর থেকে শিশু ২টি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. তানজিনা তাদের মৃত বলে জানান।
রাইসামনির নানা মোহাম্মদ হোছাইন জানান, কৈয়ারবিল বিন্দাপাড়া থেকে রাইসা এক সপ্তাহ আগে তাদের নানা বাড়ীতে বেড়াতে আসে। বিকালে সম্পর্কে খালা-ভাগ্নী দুজনে পুকুরে গিয়ে ডুবে যায়।
অপরদিকে একই দিন সকাল ১১টার দিকে একই ইউনিয়নের বাঁকখালী গ্রামের মাহমুদুল হকের মেয়ে ফাইজা (২) পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেন।
কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, একদিনে ৩ শিশুর মৃতের ঘটনায় আবেদনের পর হাসপাতালে পুলিশ প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তথ্য নিশ্চিত হয়ে নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে মৃত শিশু ৩টির দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
