সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘সন্ত্রাস নির্মুলে’র লড়াইয়ে বৈষম্য-সন্ত্রাস বিরোধী,পৌর ছাত্রলীগ সভাপতি, যুবলীগ, শ্রমিক লীগ, মটর চালক লীগ, ওয়ার্ড সদস্য, গ্রেপ্তারি পরোয়ানা, মাদক মামলা, মাদক সেবী ও নিয়মিত মামলা সহ পুলিশের হাতে গ্রেপ্তার-১৭ আসামি’
আজ রোববার (২০ সেপ্টেম্বর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের জোন, ভাসমান মাদক স্পটে ‘অপরাধ দমনে’ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পুলিশের একাধিক চৌকস টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক চলমান অভিযানে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে- মাদকসেবী (১) মোঃ শাহ জালাল(৩২), পিতা-নুরুল হক ভূইয়া,মোঃ রাসেল (২৭) ও মোঃ আওলাদ হোসেন (৩৮) নামে।
মাদক মামলা- মোসাঃ মিনু (৫০), মোঃ নয়ন (৪০), পিতা- আব্দুল করিম খান ও মোঃ এমদাদুল হক (১৯) নামে।
বৈষম্য বিরোধী ও সন্ত্রাস বিরোধী মামলা- উপজেলার জামপুর ইউপির উটমা গ্রামের মো.আবুল কালামের ছেলে ২ নং ওয়ার্ড ছাত্রলীগ সদস্য মোঃ রিফাত (২১), পার্শ্ববর্তী বৈদ্যের বাজার ইউপির উলুকান্দি গ্রামের শাহ আলমের ছেলে যুবলীগ সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩৬) ও পৌরসভার লাহা পাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ সভাপতি আলমগীর (২৮) পার্শ্ববর্তী নগর কাঁজপুর গ্রামের আব্দুল আউয়াল এর ছেলে মটর চালক লীগ সদস্য আলমগীর (৪৫), মোগরা পাড়া ইউপির ইলিয়াসদি গ্রামের আব্দুল খালেকের ছেলে সাধারণ সম্পাদক সাবেক মোগরাপাড়া ইউপি শ্রমিক লীগ মোঃ মাজহারুল ইসলাম (৪০) ও পার্শ্ববর্তী সাদিপুর ইউপির বাইশটেকি গ্রামের মৃত হাতেম আলির ছেলে ১ নং ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন (৫৫) নামে।
নিয়মিত মামলা- মোঃ হোসেন আলী (৩৩) ও মোঃ রবিন মিয়া (২০) নামে।
পরোয়ানা জারি- মোঃ ইউসুফ, সাইদুল ইসলাম(৪২) ও মোঃ মোতাহার’কে গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
