শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হুঁশিয়ারি

আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হুঁশিয়ারি

আশুলিয়া থেকে জাহাঙ্গীর আলম রাজু : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাইল এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।

এ সময় বক্তব্যে দেওয়ান মইন উদ্দিন বিপ্লব বলেন, “আর কেউ আগুন সন্ত্রাস নিয়ে খেলা করলে রাজপথে তার কঠোর জবাব দেওয়া হবে। আওয়ামী লীগকে আর কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর মিয়া,আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ এবং আশুলিয়া থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিপন সিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে নেতাকর্মীরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা