রূপগঞ্জ থেকে মাসুদ করিম : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রুপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বের হওয়া এ মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে সমাবেশ করে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভুইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, কাঞ্চন পৌর বিএনপিরত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবেনা। আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশী হয়রানি না করার কথাও বলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আর যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।
