শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন

সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন

রামগড় (খাগড়াছড়ি) থেকে মো.মাসুদ রানা : খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়িঘর মেরামত সহ পূনঃ নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুড়ে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

বিতরণে ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে জনপ্রতি তিন হাজার টাকা সহ একবান ঢেউটিন করে সর্বমোট ৪০টি পরিবারকে প্রদান করা হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,বি,এম মোজাম্মেল হক, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্মা সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম করিম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম।

এতে আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, সুশীল-সমাজ, সামাজিক, ভুক্তভোগী পরিবার, রাজনৈতিক, গণ্যমান্য ও সাংবাদিকবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা