সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাটখিলে কিশোর গ্যাং ৯ সদস্য আটক, ছাড়াতে থানায় রাজনৈতিক নেতাদের তদবির

চাটখিলে কিশোর গ্যাং ৯ সদস্য আটক, ছাড়াতে থানায় রাজনৈতিক নেতাদের তদবির

চাটখিল সোনাইমুড়ী থেকে ওমর ফারুক : নোয়াখালী চাটখিলে পরকোট ইউনিয়ন থেকে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।

গতকাল ২৭ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সির রাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মুন্সির রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ওই ৯ কিশোরকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চাটখিল থানায় নিয়ে আসা হয়।

তবে আটকের পর থেকেই তাদের ছাড়িয়ে নিতে থানায় তদবিরকারীদের ভিড় জমে বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ চাটখিল থানা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ৯ কিশোরকে তাদের পরিবারের সদস্য ও তদবিরকারীদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা