এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ” রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও মাঠপর্যায়ের কর্মীরা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশুর চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দফতরের এ আয়োজনকে সুধীজন স্বাগত জানিয়েছেন।
