মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাছিরের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত আনছার আহমদ সমাজকল্যাণ ফাউন্ডেশনের

জরাজীর্ণ হুইলচেয়ারে প্রতিদিনের সংগ্রাম :

নাছিরের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত আনছার আহমদ সমাজকল্যাণ ফাউন্ডেশনের

আলীকদম (বান্দরবান) থেকে শামিমুর রহমান জিসান : আলীকদম (বান্দরবান) ২৮ সেপ্টেম্বর (সোমবার ) জরাজীর্ণ একটি হুইলচেয়ারই ছিল তাঁর প্রতিদিনের চলার একমাত্র ভরসা। ভাঙাচোরা সেই হুইলচেয়ারে বসেই কষ্ট আর সীমাবদ্ধতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলছিলেন অসহায় ও দরিদ্র প্রতিবন্ধী মোঃ নাছির। তাঁর সেই কষ্টের পথচলায় এবার মানবতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে আনছার আহমদ সমাজকল্যাণ ফাউন্ডেশন।

নাছিরের চলাচলের কষ্ট কিছুটা লাঘব করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। নতুন হুইলচেয়ারটি হাতে পেয়ে তাঁর দীর্ঘদিনের কষ্টের পথচলায় এসেছে স্বস্তির বার্তা। সামান্য এই সহায়তাই তাঁর দৈনন্দিন চলাফেরায় নতুন গতি ও আত্মবিশ্বাস তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনছার আহমদ বলেন, একজন অসহায় মানুষের কাছে একটি হুইলচেয়ার শুধু চলাচলের একটি মাধ্যম নয় এটি তাঁর স্বাধীনভাবে চলার সুযোগ, আত্মনির্ভরতার অনুভূতি এবং নতুন করে বাঁচার সাহসের প্রতীক। নাছিরের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারা তাদের জন্য আনন্দ ও তৃপ্তির।

মানবতার এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একটি হুইলচেয়ার হয়তো খুব বড় কোনো আয়োজন নয়, কিন্তু নাছিরের মতো একজন অসহায় মানুষের কাছে এটি হয়ে উঠতে পারে নতুন পথচলার সাহস ও আশার প্রতীক।

আনছার আহমদ সমাজকল্যাণ ফাউন্ডেশন
“মানুষের কল্যাণে, মানবতার পাশে।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা