বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা জরুরী গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি

জরুরী গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি : কালিবাড়ী রোড, চুনকুটিয়া, কেরাণীগঞ্জ এলাকায় ৮”∅×১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের উপর অবৈধ পাইলিং এর ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষে যথাশীঘ্র সম্ভব উল্লিখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।

সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা