বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এএফএডি ও মানসিকা এ সভার আয়োজন করে। নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত-এ-খুদা।

এতে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জয়ন্তি রানী, মানসিকার পরিচালক এ.কে এম আসাদুজ্জামান, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, মানসিকার ইভেন্ট অর্গানাইজার মোছাঃ মোর্শেদা খাতুন, এএফএডি’র কার্তিক চন্দ্র, উপজেলা সমাজসেবা যুব উন্নয়ন ও জাতীয় প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা সহ সমাজের পিছিয়ে পড়া নারী ও প্রতিবন্ধী নারী সংগঠনের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচকরা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারীদের নেতৃত্ব, সরকারি সেবা, ন্যায় বিচার, আয়বর্দ্ধক কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযোগ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা