মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় শহর সমন্বয় কমিটি (TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (৩০ সেপ্টেম্বর ২০২৬) মহেশপুর পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মহেশপুর পৌরসভার প্রশাসক মো: সাজ্জাদ হোসেন।
সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পৌরবাসীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয়।
শহর সমন্বয় কমিটির সদস্যরা পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শহর সমন্বয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
