সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাস দমনে’মাদক নির্মূলে লড়াইয়ের অভিযানে ২৭ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ৫ গ্রাম হিরোইন সহ মাদক মামলা, পরোয়ানা জারি, নিয়মিত মামলা, মাদক সেবনকারী-১০ আসামি’ কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ শুক্রবার (২ অক্টোবর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর চৌকস একাধিক টিম নিয়ে মাদক নির্মূলে জিরো টলারেন্সে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে চিহ্নিত অপরাধীদের ভাসমান ও অপরাধ সৃষ্টি হওয়া জোনে হানা দেয়।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদকসেবী- মোঃ রমজান আলী (২৯), মোঃ সোহেল হোসেন (৩৫), তাইজুল ইসলাম (৩০), জাকিরুল প্রামানিক (৩৩) ও মোঃ আমিরুল ইসলাম (৩৪) নামে।
মাদক মামলা- মোঃ শান্ত (৩০) ও সাগর হোসেন (২৩) নামে।
নিয়মিত মামলা- আশেক শাহরিয়ার রিফাত (২২) নামে।
পরোয়ানা জারি- গোলজার হোসেন (৪১) ও আব্দুল হালিম (৪৫) সহ ১০ আসামি’ গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
