শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরে বাংলা যুব সংসদের নতুন কমিটি গঠিত: নেতৃত্বে বাবু, ওয়াহিদ ও রিপন

শেরে বাংলা যুব সংসদের নতুন কমিটি গঠিত: নেতৃত্বে বাবু, ওয়াহিদ ও রিপন

স্টাফ রিপোর্টার: পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শেরে বাংলা যুব সংসদ’-এর কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার ২৯ নং লাল মোহন সাহা স্ট্রীট ধোলাইখাল পুকুড়পাড় ওয়ারী থানার অন্তর্গত অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে নতুন মেয়াদের পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নুর আলম বাবু সভাপতি, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ ওয়াহিদ সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী মোঃ নাছিরুল হক রিপন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ নাছিরুল হক রিপন বলেন, “শেরে বাংলা যুব সংসদ দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে পুরাতন ঢাকার ঐতিহ্য বহন করে আসছে। নতুন এই কমিটি পুরান ঢাকার সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তার এবং তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে গঠনমূলক কাজে যুক্ত করতে বদ্ধপরিকর।”

খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং এলাকাভিত্তিক বিভিন্ন মানবিক ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই শেরে বাংলা যুব সংসদ একটি মানবিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে পুরান ঢাকার নাগরিক সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা