গোপালপুর, টাংগাইল থেকে কে.এম.শামীম : টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামে মোঃ আরশেদ আলী (৭০), পিতা-মৃত শমসের আলী, গ্রাম-দীঘলাটা, থানা গোপালপুর জেলা টাঙ্গাইল কর্তৃক একই গ্রামের সাহিদা (৮০), স্বামী মৃত ইসমাইল, কে কৌশলে ফুঁসলিয়ে তার ঘর হইতে বের করে পার্শ্ববর্তী মফিজুদ্দিনের পরিত্যাক্ত বাড়ির সামনে খালি জায়গায় ধর্ষন করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে উক্ত গ্রামের আশপাশের লোকজন দুই পক্ষের ১৫ থেকে ২০ জন লোক ভিকটিমের বাড়িতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারি ঘটনা ঘটায় এবং অভিযুক্তকে সেখান থেকে জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের লোকজন ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন।
তবে গত চার থেকে পাঁচ দিন ধরে দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম শাহিদার পরিবারের লোকজন বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে গত ০১ অক্টোবর ২০২৬ অনুমান ১১:৩০ ঘটিকায় অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশন করেন।
গত ০২/১০/২০২৬ ১৫:০০ ঘটিকার সময় গোপালপুর থানার এসআই/চন্দন কুমার পাল সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনার উপস্থিতি পরিদর্শন সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
