২৩
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : সরকারের আমলের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই সাজিত হাসনাতকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
শনিবার (৩রা অক্টোবর) বিকেল পৌনে ৩ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউপির মসজিদ’বাড়ি (গোয়ালবাড়ি) নামে এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির মরহুম আবুল হাসনাতের ছোট ছেলে সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
