রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়াকৈরে আগুনে পুড়ে কয়েকটি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে আগুনে পুড়ে কয়েকটি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে রোববার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কলোনির বাসিন্দা নাজমুল হোসেনের কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কলোনির আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আলমগীর হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা