পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী : মো: সোহেল সওদাগর দৈনিক জনতাকে জানান, বর্তমান সময়ে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও সরকারি সেবা পেতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। একটি ডিজিটাল ও উন্নত রাষ্ট্র গঠনে নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ হওয়া জরুরি। আমি নির্বাচিত হলে এই এলাকাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করব। সরকারি বা বেসরকারি—যেকোনো সেবার জন্য সাধারণ মানুষকে যেন কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।তিনি আরও বলেন,
বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি আদর্শ ৩১ দফা বাস্তবায়ন তিনি
এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি একটি জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে তিনি কাজ করবেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করায় তার লক্ষ্য তিনি সকলের সহযোগিতা দোয়া আশীর্বাদ কামনা করেন।
