মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেধা সনদ পুরস্কার বিতরণ ও ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি পালন

স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড :

মেধা সনদ পুরস্কার বিতরণ ও ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি পালন

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : চট্টগ্রামের পটিয়ায় ৩ অক্টোবর শনিবার স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের আয়োজনে “স্বপ্নসিঁড়ি আইসিটি অলিম্পিয়াড–২০২৫”-এর মেধা সনদ ও পুরস্কার বিতরণী, বিশেষ সম্মাননা এবং ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠান পটিয়ার শাহ আমির উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ফাউন্ডেশনের সভাপতি হাসান মানিকের সভাপতিত্বে এবং ফারুক আহমেদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে মোট ১০৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ৪২ জন ট্যালেন্টপুল, ৩৭ জন এ গ্রেড এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে তাঁদের হাতে মেধা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান।

উদ্বোধক ছিলেন মফিজুল ইসলাম বাবলু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রোকন উদ্দিন, নাসরুল্লাহ খান রাশেদ, প্রফেসর ড. সৈয়দ শফিউল ইসলাম ও আলহাজ আবুল ফায়েজ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস. এম. রফিকুল আলম ওসমানী, ডা. কামরুল ইসলাম, নুরুল আলম, আলমগীর আলম, জাহাঙ্গীর আলম, মো. ফজলুল করিম, মো. দিদারুল আলম, মো. সালাহ উদ্দিন কাদের (বাপ্পী), মো. ইসমাইল রিপন, নাজিম উদ্দিন, সওকত আকবর মুন্না, আজিজ আহমদ আশেক, মোহাম্মদ জাহেদ হোসাইন, মো. দেলোয়ার হোসাইন, মো. আবদুল কুদ্দুস, মোহাম্মদ উল্লাহ জোমিরাবাদী, মো. ওস্তাদ হাবিব খান ও জহির তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন এ.টি.এম. তোহা, কামাল উদ্দিন, মুহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আমির, জসিম উদ্দিন আহমেদ, মো. তৌহিদুল আলম চৌধুরী, মুহাম্মদ নুরুল হুদা আমিরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিনার সুলতানা, লাকি চৌধুরী, খুরশীদা আক্তার ও বেবি আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সংগঠকদের অবদান

আয়োজনের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ওসমান। তাঁর পাশাপাশি সার্বিক সহযোগিতা করেন মো. হিজির, আবদুর রহমান, শাহরিয়ার মো. পিয়াল, আনামুল হক আনাম, আকিব হাসান, পুষ্পিতা ঘোষ, আবু সালেহ নুরউদ্দিন, মো. রাইহান কায়সার (সাকিব), মুহাম্মদ হাসান, ফারুক আহমেদ রাজু, সাইফুল ইসলাম, ইসমাইল হোসাইন, মোহিনুল ইসলাম ও মাহফুজা রহমান মিম (টিম লিডার, খলিলুর রহমান কলেজ গার্লস রোভার স্কাউট)। তাঁদের সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।ইনভিজিলেটরদের দায়িত্ব

অলিম্পিয়াডের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মোমেন, রিয়েল চৌধুরী, মোর্শেদ আলী, রিদওয়ান মো. ইরফান, নূর হোসেন, এস. এম. তকিউল্লাহ আদিব, মো. ইফতেখারুল ইসলাম, বেথিকা দাস, প্রভাত মজুমদার, মো. ওয়াহিদুজ্জামান তুহিন, মো. তানিম, মো. শানজিদ, সাজ্জাদ হোসেন, আহমাদ হিজির, নুরুল আজিম, চন্দ্র চক্রবর্তী, মো. সালামত উল্লাহ, আকতার আহমেদ সাইফ, মোহাম্মদ হোসেন, জোবাইদা আক্তার, ফারজানা আক্তার, শাফিনাজ আহসান, মেহেরুন্নেসা মনি, হৃদয় চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান ও আবদুর রহমান। তাঁদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠক, অলিম্পিয়াডের পরীক্ষক-পরিদর্শক, ফাউন্ডেশনের সদস্য এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে রাইহান সাকিব ও তাঁর টিম, পটিয়া কেয়ার ফাউন্ডেশন, ইউনিক ফাউন্ডেশন ও পটিয়া ব্লাড ফাউন্ডেশন সহযোগিতা করে। সাংস্কৃতিক ও প্রদর্শনী পর্বে খলিলুর রহমান মহিলা স্কাউট ও রোভার্স টিম, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন টিম ও স্কাউট টিম অংশ নেয়। এমদাদ শিল্পীগোষ্ঠীর গজল ও নাত পরিবেশন এবং ওস্তাদ হাবীব খানের শরীরচর্চা ও আত্মরক্ষার প্রদর্শনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে। অনুষ্ঠানের বিশেষ পর্বে স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে ফাউন্ডেশনের দীর্ঘ পথচলা তুলে ধরা হয়।আয়োজন সফল করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংগঠক, পরীক্ষক, ইনভিজিলেটর, স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন।ফাউন্ডেশন বিশ্বাস করে, মেধার স্বীকৃতি, শিক্ষার প্রসার এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ভবিষ্যতেও শিক্ষা, মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা