পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান (এমপি) ও সদস্যসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (এমপি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুর জেলা শ্রমিকদল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় থেকে শ্রমিক দলের উদ্যোগে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা শ্রমিকদলের সহসাধারন সম্পাদক আনসার উদ্দিন শেখ, আব্দুর রাজ্জাক ফকির, জেলা অটো শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সোহেল শেখ, শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ শেখ, সহপ্রচার সম্পাদক মোঃ বাদশা শেখ প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য দাবি আদায়ে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পিরোজপুর জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
