সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লড়াইয়ের অভিযানে দেশিয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত-সন্ত্রাসবিরোধি ২৫ আসামি গ্রেপ্তার

লড়াইয়ের অভিযানে দেশিয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত-সন্ত্রাসবিরোধি ২৫ আসামি গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাসিদের বিরুদ্ধে লড়াইয়ের চলমান অভিযানে দেশিয় অস্ত্র সহ ডাকাতির সরঞ্জামাদি, সিএনজি, মাদকদ্রব্য নিষিদ্ধ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ, মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি,সন্ত্রাস বিরোধি ও ডাকাতির প্রস্তুতি দুর্ধর্ষ ডাকাতসহ- ২৫ দুষ্কৃত আসামি’পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আজ সোমবার (৫ অক্টোবর) রাতের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্সে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইন শৃঙ্খলা বাহিনীর চৌকস একাধিক টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে অপরাধ সৃষ্টি হওয়া ভাসমান ও সম্ভাব্য আস্তানাতে ব্লক রেডে হানা দেয়।

দুর্ধর্ষ ডাকাত-সন্ত্রাসবিরোধি গ্রেপ্তার-২৫ আসামি

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে

গ্রেপ্তারকৃত আসামি’ মাদকসেবি- মোঃ রাব্বি (১৮), মোঃ সানি (২৩), মোঃ সুমন (১৮), মোঃ সুজা (২৫), সুমন মিয়া(২৬), মোঃ হৃদয় হোসেন(২২), সোহাগ (৩২), মোঃ বাবু (৪৫), মোঃ কাশেম (৪৫), মোঃ আক্তার হোসে (৫০), রবিউল হোসেন (২২), নাফিজ ইসলাম (২৫) ও সাইফ আল ফাহাদ (২১) নামে।
মাদক মামলা- আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার রাইজদিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ কামাল হোসেন(৪৭) নামে।

দুর্ধর্ষ ডাকত দল ডাকাতের প্রস্তুতি কালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া ইউপির ছোট সাদিপুর সাকিনস্থ ইসপাইসি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিপরীতে ঢাকা অভিমুখি ডাকাতির প্রস্তুতিকালে- দুর্ধর্ষ ডাকাত’দের সাথে থাকা তালাকাটার কাটার যাহা লম্বা ২৩ ইঞ্চি, রামদা যাহা বাটসহ লম্বা প্রায় ২৮ ইঞ্চি,সেলাই রেঞ্জ যাহার হাতল কালো ও হলুদ ইংরেজীতে R.C STAR লেখা আছে যাহার লম্বা ১০ ইঞ্চি, ধারালো ছুরি লম্বা ২৪ ইঞ্চি, প্লাস হাতলে রাভারের কভার রং কালো ও হলুদ লম্বা ৭.৫ ইঞ্চি, রামদা লম্বা ২৮ ইঞ্চি, বাটসহ লম্বা ২০ ইঞ্চি, রড লম্বা ৩০ ইঞ্চি ও পলাতক আসামি’দের ঘটনাস্থলে রেখে যাওয়া (নারায়নগঞ্জ-থ-১১-৫৬৬৫) সিএনজিতে রেখে যাওয়া ৩ পিস লোহার রড, যাহা লম্বা ৩০ ইঞ্চি সহ গ্রেপ্তাতরকৃত:

দুর্ধর্ষ ডাকাত- উপজেলার মোগরাপাড়া ইউপির গোহাট্টা গ্রামের মৃত আসাদ মিয়ার দুর্ধর্ষ দুই ছেলে মোঃ পারভেজ (৩৬)ও প্রান্ত (২৮), একই ইউপির পার্শ্ববর্তী নাল আলাপদি গ্রামের জাহাঙ্গীর মিয়ার দুর্ধর্ষ ছেলে মোঃ রোহান(২২) ও একই গ্রামের মোঃ নজরুল ইসলামের দুর্ধর্ষ ছেলে নাজমুল (২৮) একই ইউপির পার্শ্ববর্তী ছোট সাদিপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের দুর্ধর্ষ ছেলে মোঃ ডালিম (৪৮) ও কুমিল্লা জেলার লাকসাম থানার বাতাখালি গ্রামের মনির হোসেনের দুর্ধর্ষ ছেলে মোঃ অন্তর (২৪) নামে এ-পি মোগরাপাড়া ইউপির কামারগাঁও (সোহাগের বাড়ির ভাড়াটিয়া)।

পরোয়ানা জারি- মোগরাপাড়া ইউপির দলদার নিকটস্থ হাসেমের ছেলে মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ ওরফে বদরু (৩২) মোঃ মাহবুবুর রহমান (৩৮) সহ ২৫ দুষ্কৃত আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা