তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী সীমান্তের ঝুলগাও পাহাড়ি এলাকা থেকে মালিক বিহীন ভারতীয় ব্যান্ডের আমদানি নিষিদ্ধ ২৮০ বোতল মদ উদ্ধার করেছে তাওয়াকোচা বিওপির বিজিবি সদস্যরা।
২৫ শে নভেম্বর বুধবার সকাল সাড়ে দশটার দিকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের তাওয়াকোচা বিওপির ইনচার্জ সুবেদার মো মিরাজুল ইসলাম নায়েক মানিকের নেতৃত্বে দুটি অভিযানিক টহল দল শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুলগাও পাহাড়ি গ্রামে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে
মালিক বিহীন পরিত্যক্ত ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৮০ বোতল মদ উদ্ধার করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় মাদক ও চোরাচালান ব্যবসায়ীরা।
তাওয়াকোচা বিওপির ইনচার্জ সুবেদার মোহাম্মদ মিরাজুল ইসলাম বুধবার দুপুরে মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ২৮০ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো নুরল আজিম বায়েজিদ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মদ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ – শেরপুর সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। দিন রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
