সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সুনামগঞ্জে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে অনলাইন প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে অনলাইন প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

​সুনামগঞ্জ থেকে আফতাব উদ্দীন : ​বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন ব্যক্তিগত সফরে সুনামগঞ্জে এলে স্থানীয় সাংবাদিক মহলে এক আনন্দঘন ও মমতার পরিবেশের সৃষ্টি হয়।

​রোববার রাতে সুনামগঞ্জ শহরের ডাক বাংলোতে বিএফইউজে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

​এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জনতা পত্রিকার মফস্বল সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, দৈনিক সিলেটের হালচাল সম্পাদক ও প্রকাশক সুরুত আলী, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি একে মিলন আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জুলাই যোদ্ধা শেখ এমদাদুল হক, দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরীসহ অন্যান্যরা।
​
অনানুষ্ঠানিক এই সাক্ষাতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা