মঙ্গলবার | অক্টোবর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঠাকুরগাঁওয়ে কোন মাগুরা মার্কা নির্বাচন দেখতে চাই না : এহসানুল মাহবুব জুবায়ের

ঠাকুরগাঁওয়ে কোন মাগুরা মার্কা নির্বাচন দেখতে চাই না : এহসানুল মাহবুব জুবায়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে – জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম অ-ব্যবস্থাপনা প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচন কমিশনকে আরো বেশি শক্ত হতে হবে। তাদের কথা ও কার্যক্রমে মনে হচ্ছে তাদের মেরুদন্ড এখনো সোজা হয়নি। অবশ্যই নির্বাচন কমিশনকে মেরুদন্ড সোজা করে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার আজ (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।

নির্বাচনী আচরণ বিধি অমান্য করে প্রতীক বরাদ্দের আগের দিন বুধবার (৭অক্টোবর) রাতে বিএনপি ঠাকুরগাঁওয়ে ব্যানার ফেস্টুন বিলবোর্ড স্থাপন করায়, এর নিন্দা জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এ ধরনের অনিয়ম অ-ব্যবস্থাপনা হয়েছে। বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারা কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। এখানে যা হয়েছে আমার মনে হয় সেটি সরকারি দলকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এমনটা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা ঠাকুরগাঁওয়ে কোন মাগুরা মার্কা নির্বাচন দেখতে তাই না। এখানে কোন অনিয়ম কারচুপি হলে জাতি সেটা মেনে নেবে না। নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলেদেন উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার বেলাল হোসেন, জামায়াতের সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, প্রচার সেক্রেটারী শাহজালাল জুয়েল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৯ শে অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে জননেতা দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে আজ আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও১ আসন থেকে মির্জা ফখরুল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা