বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর এলাকা’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পূজামন্ডপগুলো পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পূজামন্ডপগুলো পরিদর্শনকালে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। তাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সাথে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সনাতন ধর্মালম্বী’সহ সকল ধর্মের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বিএনপির নেতৃত্বাধীন সরকার। এজন্যই সরকারের গ্রহন করা সকল প্রকল্পেই আমরা সনাতন ধর্মালম্বীদের কল্যাণের জন্য নির্দিস্ট একটি বরাদ্ধ রেখেই কাজ করছি। শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠ-সুন্দর ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে সম্পন্ন হয় সেজন্য প্রশাসনের প্রতি সরকারের যেমন ব্যাপক নির্দেশ রয়েছে, তেমনি স্থানীয় পর্যায়ে আমাদের দলীয় নেতাকর্মীরাও স্বজাগ দৃষ্টি রাখছেন।
পূজামন্ডপগুলো পরিদর্শনকালে এমপির সাথে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক আহবায়ক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নবেন্দু জ্যোতি দে, নিশি কান্ত পাল, রুপক কুমার দে, বিজন বৈদ্য, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আয়না মিয়া, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্না, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সহ সভাপতি বিজয় দে, ডা. বিভাংশু গুন বিভু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, দপ্তর সম্পাদক বাপন পাল, সহ প্রচার সম্পাদক দিলীপ দাশ, সদস্য নেপাল দেব, সুভাষ দেব, অমিত দে, কর্ণ দেব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ শিকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, পৌর শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, মহিলা দল নেত্রী বিলকিছ বেগম, রিমা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা আব্বাস আলী সুমন, সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল প্রমুখ নেতৃবৃন্দ।
