সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ খেলা চলছে সেই লেভেলে সন্ত্রাসি’দের বিরুদ্ধে চলমান লড়াইয়ের অভিযানে ছয় বোতল কেরু মদ উদ্ধার, মাদক সেবনকারি-পরোয়ানা জারিসহ- ১৯ আসামি’কে পুলিশ ‘ব্লক রেডে’ আইনের আওতায় আনতে সক্ষম হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, গোপনে প্রকাশ্যে সন্ত্রাসি’দের ভাসমান ও সম্ভাব্য আস্তানাতে ‘ব্লকরেডে’ হানা দেয়।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:
মাদকসেবি- মোঃ শামীম (৪২), মোঃ বিল্লাল সরকার (২৭), মোঃ আবুল কায়েস (২৮), মোঃ ইশ্রাফিল (৫৫), মোঃ সজিব (৩৮), মোঃ মারুফ হোসেন (২২), মোঃ রহমত উল্লাহ রবিন (৩৮), মোঃ আলাউদ্দিন ওরফে আলাব উদ্দিন (৪২), মোঃ আমির হোসেন (৪৭), মোঃ জহির মিয়া (৩৪), মোঃ আরিফ হোসেন (৩২), সজিব (২৩), শাহ জালাল (২০), শাহ পরান (৩৭), রকি (২৪) ও আশিক এলাহি (২২) নামে।
মাদক মামলা- উপজেলার মোগরাপাড়া ইউপির সাদিপুর গ্রামের মোঃ মাসুমের ছেলে মোঃ সুমন মিয়া (১৯) ও পার্শ্ববর্তী মোরগাপুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোঃ সিয়াম হোসেন (২০) নামে।
পরোয়ানা জারি- কামাল হোসেন সহ ১৯ আসামি’কে গ্রেফতার পূর্বক আইনি পদক্ষেপ গ্রহণ শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
