১৩
পিরোজপুর থেকে এস,এম সিপার : পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল ও জাকির হোসেন হাওলাদার।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
