শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আট বছরের প্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষণের চেষ্টায় ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার

আট বছরের প্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষণের চেষ্টায় ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আট বছরের শিশু প্রতিবন্ধী কন্যাকে ৬৪ বছরের বৃদ্ধ মিরাজুল ইসলাম ভূঁইয়া নামে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পার্শ্ববর্তী একটি ছেলে কবুতরের আধার দিতে গেলে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় ৯৯৯ নাইনে কল করলে পুলিশের হাতে আটক হয়।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার খিদিরপুর বড়ভিটা এলাকায় নবনির্বিত বিল্ডিং এর একটি রুমে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা চালায়। পুলিশের হাতে
গ্রেফতারকৃত উপজেলার সাদিপুর ইউপির খিদিরপুর গ্রামের আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মিরাজ ইসলাম ভূঁইয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত বৃদ্ধ। এদিকে পার্শ্ববর্তী একটা ছেলে কবুতরের আধার দিতে নবনির্বাচিত বিল্ডিংয়ে গিয়ে প্রতিবন্ধী শিশু কন্যার চিৎকার শুনতে পাওযার বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ধর্ষণের চেষ্টা বৃদ্ধ কে আটক করে ৯৯৯-এ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা