শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ

পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চল

বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা ময়মনসিংহ কোম্পানীর নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন জিএম মো. শাকিল মাহমুদ।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা