শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ বাণিজ্য প্রথমবারের মতো টাঙ্গাইলে রেমিট্যান্স মেলা

প্রথমবারের মতো টাঙ্গাইলে রেমিট্যান্স মেলা

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়।

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই স্লোগান নিয়ে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হয়েছে।প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের নিরাপদ ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবার প্রচার এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ মেলার আয়োজন ।

মেলায় প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও যুবসমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। ব্যুরো বাংলাদেশে টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিট্যান্স কেবল একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যই নিশ্চিত করে না, বরং এর সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় বিভিন্ন সংস্থার প্রায় অর্ধশত স্টল অংশ নেয়। এসব স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা