সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২৬ অংশ হিসেবে উপজেলা প্রশাসন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে প্রায় অবৈধ কারেন্ট জাল ১ লাখ ২৫ হাজার মিটার জব্দ করে ধ্বংস করে দেয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নৌ- পুলিশের সহায়তায় উপজেলার বৈদ্যেরবাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মামুন সরকার ও মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে জব্দকৃত জাল সর্বসাধারণের সম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ‘জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন নিশ্চিতকরণে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত আমাদের তদারকি ও অভিযান চলছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলে ও সর্বস্তরের জনগণই পাবেন, তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
