শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম প্রবীণ বিএনপি নেতা আবদুল কাদেরের শারদীয় শুভেচ্ছা: সম্প্রীতি বজায় রাখার আহবান

প্রবীণ বিএনপি নেতা আবদুল কাদেরের শারদীয় শুভেচ্ছা: সম্প্রীতি বজায় রাখার আহবান

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: ধর্ম যার যার, উৎসব সবার এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের জনগণকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ বিএনপি নেতা আবদুল কাদের।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এক শুভেচ্ছা বার্তায় আবদুল কাদের বলেন, “কচুয়াই ইউনিয়নের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য যেকোনো মূল্যে বজায় রাখতে আমি বদ্ধপরিকর।” হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন অত্যন্ত আনন্দ, বিনোদন এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য তাঁর কর্মী-সমর্থকেরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তিনি জানান।

তিনি আরও উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর ও নিরাপদ উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা