শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান

খোরশেদ আলম (রুবেল) মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জের আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সহ সভাপতি ইউসুফ ভূঁইয়া, কাজী আবুল বাশার কিরন, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আব্দুল মুনাফ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার হোসেন, আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ। পরে বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহানের সভাপতিত্বে আয়োজিত উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম এমপি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা