রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা, দুই জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা, দুই জেলের কারাদন্ড

চাঁদপুর থেকে এ কে আজাদ : ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধের সময় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা ইলিশ শিকার করায় হাতে নাতে দুই জেলেকে আটক করা হয়। তাদেরকে ১৩ দিন করে কারাদন্ড এবং ৪০০টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

তিনি আরো বলেন, জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা