রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় ডাকাতি, ২৪ ঘন্টায় ২ জন গ্রেফতার

পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় ডাকাতি, ২৪ ঘন্টায় ২ জন গ্রেফতার

পোরশা নওগাঁ থেকে এম এ মান্নান : পোরশা থানা এলাকার স্থায়ী বাসিন্দা বনিতা (৩০), স্বামী-স্বপন মিনজ ও শিবরাজ (১৩), যুবরাজ (০৩) এবং সুস্মিতা মিনজ (১৯) ও ভাগ্নী শ্যামলী (২৪) সহ পূজার ছুটিতে ঢাকা হতে বিআরটিসি বাস যোগে পোরশা থানাধীন পূর্বগ্রাম নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে গত রাত অনুমান ০৩.২০ ঘটিকার সময় পোরশা থানাধীন নিতপুরগামী ফুলতলা ব্রাক অফিসের সামনে বাস হতে নেমে পায়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

ফুলতলা ব্রাক অফিস হতে ১৫০ গজ পশ্চিম দিকে ওবাইদুল্লাহ শাহ্ এর ব্রয়লার মুরগীর ফার্মের পূর্ব পার্শ্বে গ্রামীণ রাস্তার উপর পৌছামাত্র অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী পিছন থেকে তাদেরকে গলায় হাসুয়া ধরে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে একটি শাড়ী কাপড়ের ব্যাগ, ০৩ (তিন) আনা একটি স্বর্ণের কানের দুল, রুপার পায়ের নুপুর ০১ টি, এবং একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনা জানার সাথে সাথে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুততার সাথে মামলা নেওয়া, ঘটনা শনাক্ত , আসামী গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে জনাব অরুপ রতন সরকার, সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, এবং মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ পোরশা থানা, নওগাঁ এর নেতেৃত্তে পোরশা থানা পুলিশের একটি আভিযানিক দল সিসি ফুটেজ বিশ্লেষন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে দস্যুতার ঘটনার সাথে জড়িত আসামীদেরকে ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করে।

ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সাপাহার থানাধীন দিঘীরহাট এলাকায় স্পেশাল টীম অভিযান পরিচালনা করে দস্যু দলের সক্রিয় সদস্য ১। মোঃ জাহাঙ্গীর (৩৮), পিতাঃ মৃত আলাউদ্দীন@ ইটকেল, মাতা- মোছাঃ হাসেন বানু।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা