তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার রাতে তারাকান্দা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ প্রদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, তাহমিনা আক্তার সহকারী পুলিশ সুপার ফুলপুর সার্কেল,অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মিয়া।
দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। পরিদর্শনের সময় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সাথে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গোৎসব যাতে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
